Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লায় বাস-লেগুনা সংঘর্ষে ৩ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। শনিবার বিকালে জেলার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-চাঁদপুর সড়কের শিকারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শিকারপুর এলাকায় ঢাকাগামী ইকোনো সার্ভিস বাস ( ঢাকা মেট্রো-ব-১৪-২৮২৯) ও লালমাইগামী সিটি লিংক বাসের (ফেনী-ট-১১-০২৪৬) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। আহত হয় আরো ১৫ জন।

লালমাই হাইওয়ে ফাড়িঁর ইনচার্জ এসআই লুৎফুর রহমান জানান, ঘটনাস্থলে এসে এক ব্যক্তির লাশ পেয়েছি। তার পরিচয় পাওয়া যায়নি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.