Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত ৪, আহত ১১

কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ১১ যাত্রী। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার নোয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরো দুজন মারা যায়।

নোয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের  সঙ্গে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার নামক স্থানে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের চার যাত্রী নিহত হয়।  আহত হয় বেশ কয়েকজন। হতা-হতদের পরিচয় জানা যায়নি। বলেশ্বর পরিবহনের বাসটির নম্বর ঢাকা মেট্রো ব ১১-২৪২৯।

Leave A Reply

Your email address will not be published.