Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত ৩

কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন। আজ বুধবার বিকালে উপজেলার বাতাবাড়িয়া এলাকায় কুমিল্লা-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহিম খলিল জানান, নিহতদের মধ্যে একজন বরুড়া উপজেলার লালমোহনের ছেলে কেশব (৫০)। তাৎক্ষণিকভাবে বাকি দুই জনের পরিচয় জানা যায়নি। আহতদের লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী নোয়খালী এক্সপ্রেস বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.