কুড়িগ্রাম গ্রাম পুলিশ বাহিনীর জঙ্গি ও মাদক বিরোধী মানব বন্ধন
শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামে গ্রাম পুলিশ বাহিনীর জঙ্গিবাদ ও মাদক বিরোধী মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও সমাবেশে জেলার ৯ উপজেলার সহস্রাধিখ গ্রাম পুলিশ সদস্য অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. নুরুজ্জামান, মো. মাছুম খাঁন ও কুড়িগ্রাম জেলা শাখা সভাপতি আব্দুর রহমান মধু প্রমুখ।
বক্তারা বলেন, জঙ্গিবাদ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রনে অন্যান্য বাহিনীকে সহযোগীতার পাশাপাশি গ্রাম পুলিশ বাহিনীও তৃনমূল পর্যায়ে কাজ করছে।
পরে একটি র্যালী শহর প্রদক্ষিন শেষে কালেক্টরেট চত্ত¡রে গেলে অতিরিক্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ তৃনমূল পর্যায়ে জঙ্গি নির্মূল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে গ্রাম পুলিশদের শপথ বাক্য পাঠ করান।