Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রাম ফুলবাড়ীতে ৫০ ফেন্সিডিলসহ দুই ভাই আটক

download

ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫০ বোতল ফেন্সিডিল সহ আপন দুই ভাইকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ফুলবাড়ী থানার পুলিশ উপজেলার কুলাঘাট এলাকা থেকে রংপুর হ-১১-৬২৫০ নম্বরের একটি মোটর সাইকেল সহ তাদের আটক করে। আটক কৃতরা হলেন- রংপুরের পীরগাছা উপজেলার পশুয়া গ্রামের ইউসুফ আলীর পুত্র শফিকুল ইসলাম(২৮) ও রফিকুল ইসলাম(২৫)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) বজলুর রশিদ জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.