Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রাম রাজীবপুরে ভূমিকম্পে গৃহবধুর মৃত্যু

 
download (14)

রাজীবপুর সংবাদদাতা: কুড়িগ্রামের রৌমারীতে ভূমি কম্পের সময় চুলার ওপর পড়ে পরিনা বেগম (২৪) নামের এক গৃহবধুর মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার দুপুরের দিকে দ্বিতীয় দিনের মতো ভূমিকম্পের সময় তার মৃত্যু হয়েছে তার পরিবার থেকে বলা হয়েছে। নিহত গৃহবধুর বাড়ি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের প্রত্যন্ত ডিগ্রিরচর গ্রামে। নিহতের স্বামী শুক্কুর আলী একজন দিন মজুর।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভূমিকম্পের সময় সে রান্না ঘরে চুলার পাশে ছিল। এসময় হঠাৎ করেই সে চুলার ওপর পড়ে যায়। পরে চিকিসৎকের কাছে নেওয়া হলে তাকে মৃত্যু ঘোষনা করা হয়েছে।

দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল গণিও নিশ্চিত করেছেন ভূমিকম্পের কারনেই ভয় পেয়ে তার মৃত্যু ঘটেছে। এদিকে দ্বিতীয় দিনের মতো ভূমিকম্প হওয়ায় সাধারণ মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

Leave A Reply

Your email address will not be published.