Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষনা

holokhana-up

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ৩ কোটি ২৩ লক্ষ ৭ হাজার ২শত ৫০ টাকা আয়-ব্যয়ের উম্মুক্ত বাজেট ঘোষনা করেন হলোখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উমর ফারুক।

সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য নজরুল ইসলাম, গোলজার হোসেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা বিজলী বেগম, আব্দুল ওয়াহেদ প্রমুখ।

বক্তারা, নিয়মিত কর প্রদানের গুরুত্ব আরোপ, বাল্যবিয়ে, যৌতুক প্রতিরোধ, পরিবেশ দুষন রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধে জনগনকে সক্রিয় ভুমিকা পালনে উদ্বুদ্ধ করেন। । পরে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.