Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে আ. লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি:
২০ দলের ডাকা অবরোধ ও হরতাল প্রত্যাখ্যান করে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
গত কাল বুধবার দুপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. জাফর আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের কলেজ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, আওয়ামী লীগ নেতা কাজিউল ইসলাম, অলক সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা ২০ দলের নাশকতা, জনবিরোধী হরতাল ও অবরোধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.