Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতারের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ

OLYMPUS DIGITAL CAMERA

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও হাতিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম আবুল হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উলিপুর উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধনে উলিপুর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন, হাতিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকসহ দুই সহ¯্রাধিক নারী পুরুষ অংশ নেয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন চাঁদ, দলদলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান, ধামশ্রেনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক, হাতিয়া ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুস ছালাম প্রমুখ।

বক্তারা বলেন, জনপ্রিয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম আবুল হোসেনকে ষড়যন্ত্র মুলক মামলায় গত ৮ আগষ্ট গ্রেফতার করা হয়। এতে ঐ ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে পড়েছে। অবিলম্বে তার মুক্তির দাবী জানান বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন শেষে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকতার বরাবর স্মারকলিপি প্রদান করে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.