Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে চেয়ারম্যান কাপ নাইট ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে চেয়ারম্যান কাপ নাইট ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কাঁঠালবাড়ী হাই স্কুল মাঠে স্থানীয় ভাবে ফ্লাড লাইটের আলোয় অনুষ্ঠিত এ খেলায় ট্রাইবেকারে মিলন স্মৃতি সংসদ সিএনবি মোড় কুড়িগ্রাম রংধনু স্পর্টিং ক্লাব ভাকেশনাল মোড়কে ৫-৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ জাফর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সহ-সভাপতি চাষী করিম, কাঁঠালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.