Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

সরকার দলীয় বিচারপতির মাধ্যমে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান’’র বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার প্রতিবাদে কুড়িগ্রাম জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন-যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শিমুল, আমিমুল ইহসান, মজিদা কলেজ শাখার আহবায়ক বেলাল, যুগ্ম আহবায়ক সোহেল, পলিটেকনিক শাখার আহবায়ক রকি, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব হিমেল, শহর শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জনি, সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তরা অবিলম্বে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়। অন্যথায় ছাত্রদল আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী, জুলুমবাজ ও মামলাবাজ এ সরকার পতনে রাজপথে নেমে আসবে।

Leave A Reply

Your email address will not be published.