Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে নাগেশ্বরীতে একদিনে তিন অপমৃত্য

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, পানিতে পড়ে ও সাপের কামড়ে তিন ব্যক্তির মৃত্য হয়েছে। এরা সকলে বয়সে যুবক । শনিবার রাতে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভিতরবন্দ ইউনিয়নের বামনপাড়া গ্রামের মন্তাজ আলী পুত্র নুরন্নবী মিয়া (২৬) শনিবার সন্ধায় ঝড়ের সময় বিদ্যুতের সংযোগ বন্ধ করতে মেইন সুইচ অফ করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্বাস আলী চাঁদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এদিকে একই উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বাহারের ঘাট এলাকায় রোববার সকালে কুরান মন্ডলের পুত্র পালোয়ান মন্ডল(২৩) হাটু পানিতে পড়ে মারা গেছে। মৃতের বাবা জানান, পালোয়ানের ছোটবেলা থেকেই মৃগিরোগ ছিল ওইরোগটা যখন শুরু হয় সে তখন বেহুশ হয়ে পড়ত। এ ব্যাপারে নুনখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাজাহান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পালোয়ান মন্ডল একজন মৃগিরোগী। সবার আগোচরে পানিতে গেলে এ ঘটনা ঘটে।

এছাড়া শনিবার রাতে নারায়নপুর ইউনিয়নের ভাষানচরে হানিফ সেখের পুত্র গাজিউর শেখ (২২) বিষধর সাপের কামড়ে মারা গেছে। নারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হানিফ সাপের কামরে মৃত্যুর কথা স্বীকার করেছেন।

Leave A Reply

Your email address will not be published.