Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের ত্রান বিতরন

Kurigram Central 14 party Relief Distribution photo- 13.09.15

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বন্যা দুর্গতদের মাঝে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে ত্রান বিতরন করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার যাত্রাপুর, পাঁচগাছী, ঘোগাদহ ইউনিয়ের বিভিন্ন এলাকায় সহস্রাধিক বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।

এসময় আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, জাসদের কেন্দ্রীয় নেতা নাজমুল হক প্রধান এমপি, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম গোলাপ ও ন্যাপের কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন, গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম বাবলু, কুড়িগ্রাম জেলা আওয়ামীরীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ জাফর আলীসহ স্থানীয় ১৪ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  পরে কেন্দ্রীয় নেতারা সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরন করেন। প্যাকেজ ত্রান সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি চিড়া ও ১ কেজি চিনি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.