Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

kকুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর জয়মনিরহাটের খাসের ভিটা নামক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের মা-ছেলেসহ পুত্রবধূর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, সাইফুর রহমান (২৫) নামের ওই ব্যক্তি নিজ বাড়ির বিদ্যুতের তার মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী মমতাজ (২০) এবং পরে মা ছবিরন (৪২) এগিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা।

সাইফুর রহমানের পরিবারে সুমাইয়া নামে আড়াই বছরের একটি মেয়ে বেঁচে আছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.