Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে বিশ্ব এইডস দিবস পালিত

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: আলোচনাসভা, র‌্যালীসহ নানা আয়োজনে কুড়িগ্রামে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম, অতিরিক্ত সিভিল সার্জন ডাঃ রেজিনা বেগম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আশিক সরোয়ারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনাসভায় এইডস সম্পর্কে সচেতনতা বিষয়ে আলোচনা হয়।
পরে সিভিল সার্জক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

Leave A Reply

Your email address will not be published.