Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে রবিদাস সম্প্রদায়ের মানব বন্ধন

শাহ্ আলম, কুড়িগ্রাম: হবিগঞ্জের সুতাং বাজারে সুখিয়া রবিদাস হত্যারকারীর বিচার, পরিবারের সদস্যদের নিরাপত্তা ও ক্ষতিপুরনসহ ৪ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে রবিদাস সম্প্রদায়ের মানুষজন।
মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ রবিদাস ফোরাম ও বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ কুড়িগ্রাম জেলা কমিটি যৌথভাবে এই কর্মসূচি’র আয়োজন করে।
মানব বন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি বিলারা রবিদাস ও ফোরামের কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট মুনিলাল রবিদাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মানব বন্ধনে বক্তারা বলেন, গত ১০ জুন হবিগঞ্জের সুতাং বাজারে প্রকাশ্য দিবোলোকে সুখিয়া রবিদাসকে পিটিয়ে হত্যা করে ঐ এলাকার সাইলু মিয়া। অবিলম্বে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তিসহ সখিয়ার পরিবারকে সার্বিক নিরাপত্তা ও ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান বক্তারা।

Leave A Reply

Your email address will not be published.