Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কুড়িগ্রামে শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন পালন

Kurigram A League Fojilatunnessa Birthday photo 08.08.15

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি : ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৫তম জন্মদিন পালন করেছে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ।

শনিবার সকালে ঘোষপাড়াস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনাসভা, মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ জাফর আলী, সাংগঠনিক সম্পাদক সাঈদ হাসান লোবান, শিক্ষা বিষয়ক সম্পাদক এসএম সালাউদ্দিন রুবেল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব প্রমুখ।

বাংলাদেশেরপত্র/ এডি/ এ

Leave A Reply

Your email address will not be published.