কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির কার্যালয় উদ্ধোধন
নাগেশ্বরী প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয় উদ্ধোধন করেছেন পল্লী বন্ধু আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ। বুধবার উপজেলার থানা মোড়ে এ কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।
পরে উক্ত কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় এরশাদ বলেন, আওয়ামী লীগ ও বিএনপি যে সরকারই ক্ষমতায় এসেছে তারাই আমার উপর নির্যাতন করেছে। তবে ধন্যবাদ আওয়ামী লীগ সরকার ও প্রধাণমন্ত্রী শেখ হাসিনাকে। তার সরকারের চেষ্টা ও কূটনৈতিক সাফল্যে ৬৮ বছর পরে ছিটমহলবাসীরা ফিরে পাচ্ছে তাদের নাগরিক অধিকার। এজন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ। বুধবার থানা মোড়ে উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সভায় এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আমরা আপনাদের পাশে আছি। আগামী দিন আমাদের। আপনাদের সমর্থন নিয়ে আগামীতে আমরা সরকার গঠন করব।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি এ,কে,এম মোস্তাফিজুর রহমান, নাগেশ্বরী পৌর মেয়র মোঃ আব্দুর রহমান মিয়া, উপজেলা জাতীয় পাটির সদস্য সচীব আ,ম.প আনিছুর রহমান প্রমুখ।