Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বেড়াকুটি সীমান্ত এলাকা থেকে ১৪ কেজি গাঁজা ও একটি ইয়ামাহা ১০০সিসি মোটরসাইকেলসহ মাদকব্যবসায়ী দুলাল (২৮) কে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গত কাল সোমবার ভোর রাতে ফুলবাড়ী থানার এসআই সেলিম মালিক ও সঙ্গীয় ফোর্স তাকে বেড়াকুটি সীমান্ত এলাকা থেকে আটক করে। দুলাল হোসেন উপজেলার অনন্তপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র।
ফুলবাড়ী থানার ওসি বজলুর রশিদ জানান, আটক ওই মাদকব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.