Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে আয়শা (৬) নামে এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে তার স্বজনরা। এ ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়কমণ্ডল আবাসন এলাকায়।

এলাকাবাসী জানায়, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কম-ল আবাসন প্রকল্পের ১০ নম্বর ব্যারাকে বসবাসকারী ইকবাল হোসেনের মেয়ে আয়শাকে গত শনিবার দুপুর থেকে পাওয়া যাচ্ছিল না। তাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েন পরিবারের লোকজন।

পরে প্রতিবেশীরা সোমবার দুপুরে ব্যারাকের দক্ষিণ পাশের পুকুর থেকে আয়শার লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। স্থানীয়রা খবর দিলে আত্মীয়স্বজন এসে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ ব্যাপারে নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোসাব্বের আলী জানান, দুদিন থেকে নিখোঁজের পর মেয়েটিকে তার পরিবারের লোকজন পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে সবার মতামত সাপেক্ষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.