Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কেলেঙ্কারি তথ্য ফাঁসে মার্কিন গোয়েন্দা সংস্থাকে দায়ী করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে কেলেঙ্কারিতে ফেলার মত তথ্য রাশিয়া সংগ্রহ করেছে বলে যে অভিযোগ এসেছে, তা হয়তো মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোই ফাঁস করে দিয়েছে। তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ ফাঁস করার জন্য যদি গোয়েন্দা সংস্থাগুলো আসলেই দায়ী হয়, তাহলে তাদের সুনামের ওপর একটি ‘বড়সড় কালির দাগ’ পরে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর এই প্রথম সংবাদ সম্মেলনে এসে তিনি গণমাধ্যমের ওপরও আরেকদফা রাগ ঝেড়েছেন। খবর বিবিসির।

এর আগে কয়েকটি গণমাধ্যমে তার বিরুদ্ধে অভিযোগ আসে যে, তার নির্বাচনকালীন দল রাশিয়ার সাথে যোগাযোগ রেখেছে এবং তার ব্যক্তিগত জীবনের অশ্লীল কিছু ভিডিও রাশিয়ার সংগ্রহে আছে। যদিও এসব অভিযোগের কোনটিই প্রমাণিত নয়।

তবে গোয়েন্দা সংস্থাগুলো এসব তথ্যকে বেশ গুরুত্ব দিয়েই ট্রাম্প এবং প্রেসিডেন্ট ওবামা উভয়ের কাছেই উপস্থাপন করেছে। কিন্তু এসব তথ্য গণমাধ্যমে আসার জন্য গোয়েন্দা সংস্থাগুলোর দিকেই সন্দেহের আঙ্গুল তুলছেন ট্রাম্প।

সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব তথ্যের বিষয়ে সংবাদ প্রচারের কারণে বাজফিড এবং সিএনএনের প্রতি আক্রমণাত্মক ভাষায় কথা বলেন। তিনি বলেন, “এধরণের কাজ নাৎসি জার্মানিই করত এবং তারা করেছেও। আমি মনে করি এটা একটা অমার্যাদকর বিষয়। ভুল এবং মিথ্যা তথ্য জনগণের কাছে প্রকাশ করা হয়েছে। একগাদা আবর্জনার মত বাজফিড এটা লিখেছে… তাদেরকে এর পরিণাম ভোগ করতে হবে এবং তারা করছেও। ”

ট্রাম্পের এসব বক্তব্যের পর বিদায়ী ওবামা প্রশাসনের একজন মুখপাত্র জশ আর্নেস্ট বলেছেন, গোয়েন্দা সম্প্রদায় দেশের জন্য সর্বোচ্চ পর্যায়ে কাজ করেন। এবং ট্রাম্প খুবই ভুলপথে গিয়ে তাদেরকে আক্রমণ করছেন।

Leave A Reply

Your email address will not be published.