Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ক্রিকেট নয় মুশফিকের বিবাহোত্তর সংবর্ধনা

s-9
স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট নয়, আপাতত বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বুধবার অনুষ্ঠিত হয়েছে মুশফিকের বিয়ে পূর্ববর্তী গায়ে হলুদ অনুষ্ঠান। ‘এলিজিবল ব্যাচেলর’ জীবন থেকে মুশফিক প্রবেশ করবেন দাম্পত্য জীবনে। তাই আমরা প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় গান দিয়ে বলতে পারি- আজ (গতকাল) আমরা (আমাদের) মুশফিক ভাইয়ের বিবাহ হইবো….। বর মুশফিকের কনে জান্নাতুল কিফায়াত মন্ডি প্রাইম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্রী। সম্পর্কে তিনি জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা। গত বছর অক্টোবরে মন্ডিকে আংটি পরিয়েছেন মুশফিক। ২৪ সেপ্টেম্বর বুধবার বিমান বাহিনীর ফ্যালকন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় মুশফিক-মন্ডির গায়ে হলুদ অনুষ্ঠান। গায়ে হলুদ অনুষ্ঠানটির পুরো আয়োজন করছে ‘ওয়েডিং ডায়েরি’ নামক একটি প্রতিষ্ঠান। বিয়ের অনুষ্ঠান হয়েছে বৃহস্পতিবার। ২৭ সেপ্টেম্বর হবে বিবাহত্তোর সংবর্ধনা। মুশফিকের বাবা মাহবুব হামিদ মুঠো ফোনে বলেন, ‘বিয়ের সব আয়োজন শেষ। বুধবার মুশফিকের গায়ে হলুদ হয়েছে। আর গতকাল হয়েছে বিয়ে এবং ২৭ তারিখ বিবাহোত্তর সংবর্ধনা।’ এছাড়া তিনি বলেন, ‘ঢাকা ছাড়াও মুশফিকের বিয়ে নিয়ে বগুড়ায় ১০ অক্টোবর একটা ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করবো। সেখানে পারিবারিক আÍীয়-স্বজনকে দাওয়াত করা হবে। দুই পরিবারের আÍীয়-স্বজনেরা মিলে এই অনুষ্ঠানের আয়োজন করছে।’ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-বিরোধী দলের নেতা ও সাবেক বিরোধী দলের নেতাসহ গণ্যমান্য ব্যক্তিদের অনেককেই দাওয়াত করা হয়। এছাড়া বিসিবির গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাবেক ও বর্তমান জাতীয় দলের ক্রিকেট তারকাদের সবাইকেই দাওয়াত দেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.