Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খালেদা জিয়াকে জেলে রেখেও আপনারা ভরসা পাইতেছেন না – নজরুল ইসলাম

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে উনার ও উনাদের আপনজনরা জনসভা করলে কোনো দোষ হবে না। কিন্তু বিএনপি করতে চাইলে সেটা দেওয়া হবে না। কারণটা কী? একটাই কারণ। বেগম খালেদা জিয়াকে জেলে রেখেও আপনারা ভরসা পাইতেছেন না। উনারা যখন রাস্তা বন্ধ কইরা মিটিং-মিছিল করবেন ওইটা হালাল। আর আমরা ফুটপাতে দাঁড়াইয়া মিছিল-মিটিং করতে গেলেও হারাম।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ নামক সংগঠনের উদ্যোগে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

তিনি বলেন, পত্রিকায় দেখলাম, বাংলাদেশ মানবাধিকার বিষয়ে চার ধাপ নিচে নেমে গেছে। এমনিতেই ছিলাম বোধহয় ১১২/১১৪ , এখন ১১৫ তে এসেছি। মানে শেষের দিকে আরকি। ঢাকা শহর বিশ্বের নিকৃষ্টতম শহরের একটা। আজকে পত্রিকায় দেখলাম পরিবেশ আন্দোলন একটা রিপোর্ট করেছে যে, বাংলাদেশে পরিবেশ রক্ষা বিষয়ে কিছুই হচ্ছে না। উন্নয়ন হচ্ছে, পত্রিকায় বের হয়, বাংলাদেশে সড়ক বা সেতু নির্মাণে যে অর্থ খরচ হয় দুনিয়ার কোথাও এতো খরচ হয় না। এতো বেশি টাকা খরচ করে যে রাস্তা বা সেতু বানানো হচ্ছে এসব কি মাটি দিয়ে বানানো হচ্ছে, নাকী ইট-পাথর দিয়ে, নাকী অন্য কিছু দেওয়া হচ্ছে। সোনা-রুপা না দিলে তো এতো টাকা খরচ হওয়ার কথা না।

Leave A Reply

Your email address will not be published.