Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খালেদার বাসার গেটে ঝুলছে সমন

khaledaরাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের সমন গ্রহণ না করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার গেটে সমনের কপি ঝুলিয়ে দিয়েছেন আদালতের কর্মকর্তারা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় খালেদার বিরুদ্ধে সমন নিয়ে গুলশানের বাসায় যান। বাসার কেউ সমন গ্রহণ না করায় গেটে এই সমনের কপি ঝুলিয়ে দেয়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে গতকাল সোমবার নিম্ন আদালতে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন মোমতাজ উদ্দিন মেহেদী নামে আওয়ামীপন্থী এক আইনজীবী। পরে বিচারক মামলাটি গ্রহণ করে খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেন। সেই সমনের কপি আজ আদালত থেকে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে পাঠানো হয়।

Leave A Reply

Your email address will not be published.