Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খালেদার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির প্রতীকী অনশন

বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ সকালে প্রতীকী গণঅনশন শুরু করেছে বিএনপি। সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এ গণঅনশন শুরু হয়।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে যাওয়ায় গণঅনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

অনশনে উপস্থিত আছেন-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আহমেদ আযম খান, ডা. এজেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.