Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খুনিদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না -মোহাম্মদ নাসিম

download (26)আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, চক্রান্তকারীদের সঙ্গে সরকারের কোনো সমঝোতা হয়নি, হবেও না। খুনিদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না। আওয়ামী লীগের সমঝোতা হবে জনগণের সঙ্গে। মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মুজিবনগর দিবস উদযাপন কমিটির প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, আওয়ামী লীগের আমলে সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। জয়-পরাজয় বড় কথা নয়। সুষ্ঠু নির্বাচনই সরকারের একমাত্র লক্ষ্য।  তিনি আরও বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে গত  তিন মাসে যে জ্বালাও-পোড়াও হয়েছে, জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।

সংবাদ সম্মেলন থেকে মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১০ এপ্রিল সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন। ১৭ এপ্রিল সকালে মেহেরপুরে মুজিবনগরে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর গার্ড অব অনার প্রদান এবং দুপুরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে মুজিবনগর দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খানসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার সভাপতি-সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.