Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজে জাতীয় শোক দিবস পালিত

Mujibজামাল মোহাম্মাদ, খুলনা :
স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৫ উপলক্ষ্যে শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয় । কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোকর‌্যালি, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, শিক্ষার্থীদের কবিতাপাঠ ও বিশেষ দোয়া-মোনাজাতসহ অন্যান্য অনুষ্ঠান।
কলেজের অধ্যক্ষ মধাব চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজে পরিচালনা পরিষদের সদস্য খায়রুল বাশার, উপাধ্যক্ষ জিনাত জাহান চৌধুরী, অধ্যাপক রেহেনা বেগম, মিরা পোদ্দার, মিনু মমতাজ, শেখ দিদারুল আলম, মোজাহিদুল ইসলাম, এস কে এম আসাদুল্লাহ, ইমরান হোসেন, শেখ রায়হান আলী, আজিজুল ইসলাম, ছাত্রলীগের মহানগর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল  এবং ছাত্রী সাবনাজ আক্তার। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.