Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গজারিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে ঈদে ঘরমুখো মানুষ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় এলাকায় আজ বুধবার ভোরে কাভার্ড ভ্যান-পিকাপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় পিকাপের ড্রাইভার নিহত হয়েছে । একাধিক স্থানে সড়ক দুর্ঘটনা ও মেঘনা সেতুর উপর মালবাহী ট্রাক বিকল হওয়ায় মহাসড়কের গজারিয়া অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে । যানজটে দীর্ঘ সময়ে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো মানুষদের । তাৎক্ষণিকভাবে নিহত পিকাপ ভ্যান ড্রাইভারের নাম রাজীব (২৮) বলে জানিয়েছে পুলিশ ।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ সার্জেন্ট মো: কামারুজ্জামান রাজ জানান, আজ ভোরে বাউশিয়া পাখির মোড় এলাকায় কুমিল্লাগামী কাভার্ড ভ্যানের সাথে বিপরীত মুখী একটি পিকাপের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকাপের ড্রাইভার মারা যায় । এছাড়াও ভাটেরচর এলাকায় দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় তবে সেখানে কেউ হতাহত হয়নি। মহাসড়কে ঈদে মারমুখো মানুষের চাপে যানবাহন সংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়া,একাধিক স্থানে সড়ক দুর্ঘটনা এবং মেঘনা সেতুর উপর মালবাহী ট্রাক বিকল হওয়ায় গজারিয়া অংশের পুরোটা প্রায় ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে দুর্ঘটনা কবলিত হওয়া গাড়ীগুলো সড়ানোর চেষ্টা চলতে । এদিকে যানজটে দীর্ঘ সময়ে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঈদে মারমুখো মানুষদের ।

Leave A Reply

Your email address will not be published.