Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিজ্ঞাবদ্ধ-ভূমিমন্ত্রী

পাবনা প্রতিনিধি:
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ বলেছেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বর্তমান সংকট নিরসনে জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে সহায়তা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। গত কাল পাবনা সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ভূমিমন্ত্রী এ আহ্বান জানিয়েছেন।
ভূমিমন্ত্রী বলেন, কোমলমতি ছাত্র-ছাত্রীদের পরীক্ষা বন্ধ করে দেয়া, মানুষ খুন করা ও নাশকতাকারীদেরকে আইনের মাধ্যমে প্রতিহত করা হবে। তিনি রাষ্ট্রকে ব্যর্থ ও অকার্যকর প্রমাণ করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি ও নাশকতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
এর আগে মন্ত্রী পাবনা জেলা আইনজীবীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি আইনজীবীদের নৈরাজ্য ও নাশকতাকারীদের আইনগত সহায়তা না করার অনুরোধ জানান। তিনি প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামে নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করে জনগণের দুর্ভোগ সৃষ্টিকারীদের প্রতিরোধ করার আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.