Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়েছে বিএনপি: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

Thakurgaon miza pic-1 (1)আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপিকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার শপথ নেওয়া হয়েছে বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন এলাকরা বিএনপির নেতাকর্মীদের উদ্দ্যেশে এ কথা বলেন তিনি।
বিএনপির এ নেতা বলেন, ক্ষমতাসীনরা বিরোধী দলের ওপর দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্রের সমস্ত স্তম্ভকে ভেয়ে দিয়েছে। দেশকে এ অবস্থা থেকে বের করে আনার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সত্যিকার অর্থে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। সরকার অবিলম্বে এ ধরনের নির্বাচনের ব্যবস্থা না করলে দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে হবে উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, আজকে উগ্রবাদ, জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা বলেন সবকিছুর মুলে হচ্ছে গণতন্ত্রকে সংকোচিত করা এবং বিরোধী মতকে সহ্য করতে না পারা। গনতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে দল মত নির্বিশেষে সকলকেই কাজ করতে হবে। আজকে বাংলাদেশের সমস্ত সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলো এ নির্বাচনকে শুধু প্রহসন নয় মারাত্মক নির্বাচন হয়েছে যেখানে প্রায় ১৩০ জন মারা গেছে।
তিনি বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল নির্বাচনের জন্য যাদের আলাদা কোনো প্রস্তুতি নিতে হয় না। ১৯৯১ সালে বিজ্ঞ রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলেছিলেন যে, বিএনপি ১০-১১টি আসনে প্রার্থী দিতে পারবে। অথচ দেখা গেল, বিএনপি সরকার গঠন করেছে।
এর পরে তিনি সদর উপজেলা বেগুন বাড়ি ইউনিয়নে ইউপি নির্বাচনে সংহিসতায় এলাকা পরিদর্শন ও আহতদের দেখতে যান। ৩টা ৪৫ মিনিটে সৈয়দপুর বিমান বন্দর থেকে ঢাকা উদ্দেশ্যে ঠাকুরগাঁও ত্যাগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave A Reply

Your email address will not be published.