Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গলাচিপা পানখালীর ব্রিজটি ভয়াবহ মরণ ফাঁদে পরিণত

গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালীর গলাচিপা উপজেলা চিকনিকান্দী ইউনিয়নের পানখালী গ্রামের ব্রিজটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ব্রিজটির অবস্থা চলাচলের একেবারেই অনুপোযোগী। যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা। স্থানীয়রা জানায়, এই বিদ্ধস্থ আয়রন ব্রিজটি স্থানীয় সমাজসেবক মো. আলোম ঘরামির উদ্যোগে ১৯৯৬ সালে এলজিইডি এর আর্থিক সহযোগিতায় নির্মিত হয়েছিল। দীর্ঘ ১৮ বছর অতিবাহিত হলেও ব্রিজটির কোন সংস্কার করা হয় নি। ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়ে ছাত্র-ছাত্রীসহ প্রতিদিন প্রায় ৩ থেকে ৪ হাজার সাধারণ লোকজন চলাচল করে। ব্রিজের পূর্ব পাড়ে অবস্থিত একটি সরকারি প্রাইমারি বিদ্যালয়, একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি হাফিজিয়া মাদ্রাসা এবং একটি দাখিল মাদ্রাসা, পশ্চিম পাড়ে একটি জমজমাট বাজার এবং একটি হাফিজিয়া মাদ্রাসা।
এ বিষয়ে চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান এরশাদ হোসেন বাদল বলেন, ব্রিজটির জন্য জেলা পরিষদে ২ থেকে ৩ মাস আগে আবেদন করলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয় নি। তিনি আরো বলেন, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী’র সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।
এলাকার সকল শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অতি দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.