Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গলাচিপায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপা প্রতিনিধি, পটুয়াখালী: গলাপিপায় পুত্রবধুকে আনতে গিয়ে চিকনিকান্দি টু গলাচিপা সড়কে সড়ক দূর্ঘটনায় লাশ হয়ে ফিরলেন পিতা লতিফ ঢালী(৬২)। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী স্লুইজ বাজারে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার ফুলখালী গ্রামের মো. শাহজাহান গাজীর মেয়ে শারমিন পানপট্টির গ্রামর্দন গ্রামের লতিফ ঢালীর ছোট পুত্র রিপন ঢালীর সাথে বিবাহ হয়। শুক্রবার শারমিনকে তুলতে গিয়ে রিপনের পিতা লতিফ ঢালী জুমার নামাজের পর নাতি লামিয়াকে নিয়ে ফুলখালী স্লুইজ বাজারে বেড়ীবাধের উপর দাড়ালে চিকনিকান্দি থেকে আসা একটি মটর সাইকেল তাদের গায়ের উপর উঠিয়ে দিলে তাৎক্ষনিক ভাবে লতিফ ঢালী মারা যান আর মটর সাইকেল চালক বেলাল ও লামিয়াকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনায় নিহতের বিষয়ে গলাচিপা থানা পুলিশের এস আই জাকারিয়া নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.