Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধার তুলশীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

DSCN0569গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাহাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার বিকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাননীয় হুইপ ও জাতীয় সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি, এম.পি। আরও বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি এ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সাধারন সম্পাদক এমারুল ইসলাম সাবিন । বক্তারা মানবতাবিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য আপামর জনতাকে আহ্বান করেন এবং দেশীয় কুচক্রি মহলের দিকে কড়া নজর রেখে তাদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান। সভায় আরো উপস্থিত ছিলেন সাহাপাড়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি রেজওয়ান মন্ডল, ৯নং ওয়ার্ডের আওয়ামীগের সভাপতি নুর আলম সরকার বিফুল সহ আরও অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক আ’লীগ ইউনিয়ন সভাপতি গোলাম মাওলা। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.