Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

ফুলছড়ি সংবাদদাতা:  গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে মিলন মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের টেংরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মিলন ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতের খাবার শেষে মিলন তার ঘরে ঘুমিয়ে পড়ে। ভোরে বৃষ্টির সময় বজ্রপাত হলে গুরুতর আহত হয় সে। স্বজনরা তাকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। ফুলছড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এম. এ সবুর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.