Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধার সাদুল্লাপুরে জন-প্রতিনিধিদের সাথে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী মতবিনিময়

বক্তব্য রাখছেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান মন্ডল

আমিরুল ইসলামঃ সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জন-প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করেছে গাইবান্ধা জেলা হেযবুত তওহীদ।
রোববার বেলা ১১টায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে হেযবুত তওহীদের কার্যক্রম গণ মানুষের মাঝে পৌছে দেওয়ার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক আশেক মাহমুদ।
মতবিনিময়ে হেযবুত তওহীদের কার্যক্রমের সাথে একমত পোষন করে বক্তব্য রাখেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান মন্ডল।
এসময় আরো উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদ সদস্য ও দৈনিক বজ্রশক্তির ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম,
ইউপি সচিব মো. মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. এরশাদ সরদার, জামালপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মো.মুকুল মিয়াসহ অত্র ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.