Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় ইয়াবাসহ আটক ২

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদরে ইয়াবাসহ দুই যুবককে আটক করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। শনিবার দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক আশরাফ হোসেন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। আটকরা হলেন- শহরের পূর্ব থানা পাড়ার হাবিবুর রহমান বাবলুর ছেলে রেজওয়ান উল্লাহ সরকার রুহেল (৩০) ও গাইবান্ধা সরকারি কলেজ রোড এলাকার দুলা মিয়ার ছেলে পলাশ মিয়া (৩২)।
আশরাফ হোসেন বলেন, আটক দুই যুবক চিহ্নিত মাদক ব্যবসায়ী। শুক্রবার দিনগত রাত ৮টার দিকে সরকারি কলেজ রোড বস্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলোর মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.