Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

PHOTO-01নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা: গাইবান্ধায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘গরিব-দুঃখীর বিচার পাওয়ার অধিকার বর্তমান সরকারের অঙ্গীকার।’
গাইবান্ধা লিগ্যাল এইড কমিটি দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করে। গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল টি-শার্ট ও ক্যাপ বিতরন, মেলা, র‌্যালী, রক্তদান কর্মসূচী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুটি পর্বে বিভক্ত কর্মসূচীর মধ্যে প্রথম পর্বে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা জজ কোর্ট চত্বর থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় দিনব্যাপী জজ কোর্ট চত্বরে একটি মেলারও উদ্বোধন করা হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা র‌্যালী ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। র‌্যালীতে জেলা জজ কোর্টের বিচারকগন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, আইনজীবি, জেলা প্রশাসনসহ জেলা পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা, এনজিও কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন অংশ গ্রহণ করে।
দ্বিতীয় পর্বে জজ কোর্ট চত্বরে জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দিবসটির তাৎপর্য তুলে ধরে আমন্ত্রিত অতিথিরা মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করে। এছাড়া লিগ্যাল এইড ক্লায়েন্ট, প্যানেল আইনজীবির বক্তব্য উপস্থাপিত হয় এবং প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর সমাপ্ত হয়। এদিকে লিগ্যাল এইড দিবস উপলক্ষে জজ কোর্ট চত্বরে মেলায় ৮টি স্টল খোলা হয়। যাতে স্বেচ্ছাসেবী সংগঠন ও লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে নানা প্রদর্শনীরও আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.