Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় জাতীয় সাংবাদিক সোসাইটির উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভার অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আজ রবিবার সকাল ১১ টায় জাতীয় সাংবাদিক সোসাইটির আয়োজনে জেলার সকল পর্যায়ের সাংবাদিকদের নিয়ে মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের দাবীতে এবং জীবন মান উন্নয়নের লক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্ভোধন করেন গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান সরকার। গাইবান্ধা জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর এর সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন এ্যাড.এম.এ মজিদ। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সোসাইটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড.এ্যাড. শিব্বির আহমদ, দীপক কুমার পাল ও প্রফে. আব্দুল্লাহ আল মামুন বাবলু, যুগ্ম মহাসচিব মোঃ সায়ফুল হুদা ও মোঃ ফাইজুল ইসলাম, তথ্য ও গবেষনা সচিব প্রফে. আলী আশরাফ মৃধা, গণশিক্ষা সচিব প্রদীপ কুমার গোস্বামী স্টান্ডিং কমিটির সদস্য শাহীদ সিরাজী ও কার্যনির্বাহী সদস্য আসমা আহমেদ। আলোচনা সভায় বক্তারা জাতীয় সাংবাদিক সোসাইটির লক্ষ্য উদ্দেশ্য ও সুবিধা অসুবিধা নিয়ে মুক্ত আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেটিভি অনলাইন টেলিভিশনের প্রতিনিধি মোঃ তাজুল হোসেন, দৈনিক মায়াবাজারের সোহরাব হোসেন শিরল, দৈনিক বজ্রশক্তির নিজস্ব প্রতিনিধি মোঃ জাহিদ হাসান মুকুল, বাংলাদেশেরপত্র ডটকমের প্রতিনিধি মোঃ আকতার হোসেন খান ওপেল ও ফরিদুল ইসলাম ফরিদসহ বিভিন্ন্ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.