Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় তিস্তা-ব্রহ্মপুত্রের পানি অপরিবর্তিত

PHOTO-01

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি গত ২৪ ঘন্টায় অপরিবর্তিত থাকলেও ঘাঘট ও করতোয়া নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। গত সোমবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ঘাঘট নদীর পানি ১৯ সে.মি. এবং করতোয়া নদীর পানি ৪৬ সে.মি. বৃদ্ধি পেয়েছে। তবে জেলার সবগুলো নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। এদিকে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধির ফলে সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার চরাঞ্চল এবং নদী তীরবর্তী নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ায় ওইসব এলাকার মানুষ দূর্ভোগের মুখে পড়েছে। অনেক ঘরবাড়িতে পানি ওঠায় বাড়ির স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে গরু-ছাগল এবং হাঁস-মুরগির ভোগান্তি বেড়েছে।

Leave A Reply

Your email address will not be published.