Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় বিশ্ব মা দিবস পালিত

PHOTO-01

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ বিশ্ব মা দিবস ২০১৬ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বিশ্ব মা দিবস। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ছামছুল আযম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল মমিন খান, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, নাজমুন নাহার শান্তি, মাহামুদুন্নবী লিপন, মাহমুদা পারুল, সামছি আরা সুইটি, জেসমিন আরা প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.