Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাইবান্ধায় ভ্রাম্যমাণ আদালতের মিথ্যামামলা থেকে বজ্রশক্তির সাংবাদিকের অব্যাহতি

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় ভ্রাম্যমাণ আদালতের মিথ্যামামলা থেকে অব্যাহতি পেয়েছেন দৈনিক বজ্রশক্তি পত্রিকার গাইবান্ধা পৌর প্রতিনিধি মো. সোহরাব হোসেন সিরল।
গত বৃহস্পতিবার দুপুর আড়াইটায় গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলেয়া খাতুন এ রায় দেন।
গত ১২ এপ্রিল গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের ডিআইও-১ এর কক্ষে দৈনিক বজ্রশক্তি প্রতিনিধি মো. সোহরাব হোসেন সিরল ও আমিরুল ইসলাম হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম ও ধর্ম মন্ত্রণালয়ের সুপারিশ কপি সম্পর্কে অবহিত করতে গেলে ডিআইও-১ মন্ত্রণালয়ের সুপারিশ কপিকে অবজ্ঞা করে ব্যক্তিগত আক্রোশে উল্টো পত্রিকার বৈধতার প্রশ্ন তুলে ভিত্তিহীন অভিযোগে তাদেরকে গাইবান্ধা এক্সিকিউটিভ আদালত-২’র ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার কাছে সোপর্দ করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত পত্রিকার ছাপাখানা ও প্রকাশনা অধ্যাদেশ ১৯৭৩ এর ৩২ ধারায় ১৫ দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন।
পরে গত ২০ এপ্রিল কারাবাস অবস্থায় তারা উক্ত মামলার বিরুদ্ধে গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করে এবং ২৩ এপ্রিল জামিনে বেরিয়ে আসেন (মোবাইল আপিল নং-৫৫/১৫)। উক্ত আপিলের প্রেক্ষিতে গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত গত বৃহস্পতিবার সাংবাদিক সোহরাব হোসেন সিরলের দৈনিক বজ্রশক্তি পত্রিকার বৈধতার যাবতীয় কাগজপত্র দেখে উক্ত আপিলটি মঞ্জুর করে মামলার দায় হতে অব্যাহতি দেন।

Leave A Reply

Your email address will not be published.