Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গাইবান্ধায় সংখ্যালঘু পরিবারের মেয়েকে ভয়ভীতি দেখিয়ে শ্লীলতাহানি; থানায় মামলা

Gaibandha sadar - গাইবান্ধা সদর

গাইবান্ধা প্রতিনিধি: সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের মধ্য ফলিয়া গ্রামের মৃত মিনাল চন্দ্র বর্মণের মেয়ে দীপা রাণী (১৪) নামে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে একই এলাকার বিনয় চন্দ্র বর্মণ শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দীপার মা শ্রীমতি ঝলমলি রাণী বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং ৪৪) দায়ের করেছে।
জানা গেছে, দীপা রানীকে দীর্ঘদিন থেকে ভয় ভীতি দেখিয়ে উত্যক্ত করে আসছিল প্রতিবেশি মনিন্দ্র নাথের ছেলে বিনয় চন্দ্র বর্মণ। গত ২১ আগষ্ট দীপা স্কুল থেকে বাড়ি ফেরে। পরে তার মায়ের কাছে চাবি আনার জন্য পার্শ্ববতী জমিতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে বাঁশঝাড়ের কাছে লম্পট বিনয় ধর্ষণের জন্য তাকে ঝাপটে ধরে শ্লীলতাহানি ঘটায়। এ সময় দীপার আর্ত চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এলে লম্পট বিনয় পালিয়ে যায়। ঘটনার পর এলাকার চেয়ারম্যান, মেম্বর ও মাতব্বরা মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে ঝলমলি রানী গত ২৮ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। বর্তমানে বিনয় চন্দ্র পলাতক রয়েছে। মামলাটির তদন্ত কর্মকর্তা এস,আই দিবাকর অধিকারী।

Leave A Reply

Your email address will not be published.