Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাজীপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন

গাজীপুর প্রতিনিধি:
‘অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা একীভূত সমাজ গঠনে শুভ বারতা’ এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে গত কাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শংকর শরণ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম মোস্তফা কামাল, সাবেক জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজাহার আলী মিয়া, সিভিল সার্জন ডা. আলী হায়দার খান। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave A Reply

Your email address will not be published.