Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গাড়ি উড়ে পড়ল চালের ওপর

আন্তর্জাতিক ডেস্ক : সিনেমায় এমন দৃশ্য হরহামেশ দেখা গেলেও বাস্তবে এমনটি দেখা যায় না বললেই চলে। গাড়ি উড়ে গিয়ে পড়েছে ঘরের চালের ওপর। কিন্তু গাড়িচালক বেঁচে গেছেন। ঘরের মধ্যে শুয়ে ছিলেন এক ব্যক্তি, তিনিও তেমন মারাত্মক কোনো আঘাত পাননি।

খানিকটা কল্পকাহিনীর মতো মনে হলেও এ ঘটনা বাস্তবে ঘটেছে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় শহর ডারবানে। ক্রমেই ঢালু হয়ে নিচে নেমে আসা একটি রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন চালক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যায় গাড়িটি। কিছু দূর উড়ে গিয়ে সেটি পড়ে একটি দোচালা টিনের ঘরের ওপর। চাল ভেঙে গাড়ির সামনের দিকের অর্ধেক অংশ ঘরের মধ্যে ঢুকে যায়।

এ সময় ঘরের মধ্যে ঘুমাচ্ছিলেন এক ব্যক্তি। চালের গুঁড়িয়ে যাওয়া অংশ তার গায়ে আছড়ে পড়লেও তিনি গুরুতর কোনো আঘাত পাননি। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাকে। এদিকে গাড়িচালককেও মোটামুটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকর্মী এ ঘটনায় জারপরণাই বিস্ময়াভিভূত। এমন ঘটনা তারা আগে কখনো দেখেননি।

Leave A Reply

Your email address will not be published.