Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গুপ্ত হত্যা করে সরকার পতন ঘটানো যাবে না: হানিফ

আশরাফুর রহমান কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি index madaripur dis:
গুপ্ত হত্যা করে সরকার পতন ঘটানো যাবে না, বেগম খালেদা জিয়া আপনাকে জানাতে চাই আপনার এই অশুভ চক্রান্ত কোন দিন সফল হবে না। মাদারীপুরের কালকিনি উপজেলা আ’লীগের ত্রী-বার্ষিকী উপজেলা ও পৌর আ’লীগের সম্মেলন ও কমিটি গঠন উপলক্ষে প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

তিনি আরও বলেন বেগম খালেদা জিয়া এখন শুরু করেছে আমােেদর বিভিন্ন ধর্মযাজক, ইমাম, পুরোহিত, তাদেরকে গুপ্ত হত্যার মাধ্যমে হত্যা করে। এদেশে আমাদের হাজার বছরের পুরনো অসম্প্রাদয়ীক চেতনার বন্ধন ছিল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ইসলাম এদের সম্প্রতি। ভাবেই নষ্ট হয়ে যেত দিব না। বেগম খালেদা জিয়া আপনাকে আমরা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই আপনার এই অশুভ কর্মকান্ড কোন দিনও সফল হবে না।

অনুষ্ঠান শেষে মাদারীপুর শিক্ষক হত্যা চেষ্টায় আসামী গোলাম ফাইজুল্লাহ ফাহিম বন্দুকযুদ্ধে নিহত ঘটনায় সাংবাদিকদের প্রশ্নে মাহবুব উল আলম হানিফ বলেন এই বিষয়ে তিনি জানেন না। দেশের প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নিবে।

উক্ত অনুষ্ঠানের শেষে সন্ধ্যা ৬টার দিকে উপজেলা ও পৌর আ’লীগের সংক্ষিপ্ত কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে উপজেলা আ’লীগ সভাপতি তাহমিনা সিদ্দিকা, সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, সাংগাঠনিক সম্পাদক মানিরুজ্জামান মনির হাওলাদার ও পৌর আ’লীগ সভাপতি এড্যা: আবুল বাসার, সিনিয়র সভাপতি আশ্রাফ বেপারী, সাধারন সম্পাদাক মেয়র এনায়েত হোসেন। এদের কে প্রাথমিক কমিটি করে পরির্বতিতে পূনাঙ্গ কমিটি করা হবে বলে জানা যায়।

কালকিনি উপজেলা সভাপতি তাহমিনা সিদ্দিকির সভাপত্বিতে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের এমপি আ ফ ম বাহউদ্দিন নাসিম, মাদারীপুর জেলা আ’লীগের সভাপতি মো.সাহাবদ্দিন মোল্লা, মাদারীপুর জেলার আ’লীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে,কালকিনি উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামন শাহিন. কালকিনি পৌর মেয়র মো. এনায়েত হোসেন এবং আ’লীগের বিভিন্ন নেতাকর্মি।

Leave A Reply

Your email address will not be published.