Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গুলশানে হামলার তদন্তে গোয়েন্দাদের সঙ্গে কাজ করছে ভারতীয় গোয়েন্দা

dhakaattackবিডিপি ডেস্ক: গুলশান হামলা নিয়ে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো। তবে ভারতীয় কর্মকর্তারা ঢাকায় বাংলাদেশী তদন্তকারীদের সাথে যোগ দিয়েছেন কি না তা স্পষ্ট নয়। পিটিআইয়েল বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের প্রভাবশালী টাইমস অব ইন্ডিয়া।
মঙ্গলবার পত্রিকাটির অনলাইন সংস্করণে বলা হয়, গুলশান ঘটনায় ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
একজন সিনিয়র সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় সংস্থাগলো আর্টিসান বেকারি হামলার পেছনে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে বাংলাদেশী তদন্তকারীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি বলেন, বন্ধুপ্রতীম সরকার হওয়া আমরা বাংলাদেশকে সহায়তা করতে বাধ্য।

Leave A Reply

Your email address will not be published.