Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গেটাফেকে হারিয়ে জয় পেল ভ্যালেন্সিয়ার

s-5
স্পোর্টস ডেস্ক:
লা লিগার ম্যাচে জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। অতিথি হিসেবে খেলতে গিয়ে গেটাফের মাঠে তারা স্বাগতিকদের হারায় ৩-০ গোলের ব্যবধানে। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে বার্সেলোনার পরেই তাদের অবস্থান। ভ্যালেন্সিয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় প্রতিপক্ষের শিবিরে। গোলের দেখাও মেলে ম্যাচের ৭ মিনিটে। স্পেনের তরুন তারকা রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে গেটাফের জালে বল জড়ান পাকো আলকাসের। আলকাসের নিজে গোল করার পর ম্যাচের ২০ মিনিটে বল বানিয়ে দেন আন্দ্রে গোমেজকে। গেটাফের বিপক্ষে ব্যবধান দ্বিগুন করতে সময় ক্ষেপণ করেন নি গোমেজ। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভ্যালেন্সিয়া। বিরতি থেকে ফিরে গেটাফের রক্ষনকে ভেদ করতে বেশ বেগ পেতে হয় অতিথিদের। তবে, ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টির সুযোগ পেয়ে গোল করেন রদ্রিগো। পরের মিনিটে দুটি হলুদ কার্ড দেখায় মাঠের বাইরে যেতে হয় রদ্রিগোকে। এ জয়ের ফলে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারের স্বাদ মেলেনি ভ্যালেন্সিয়ার। চার ম্যাচে তিন জয় আর একটি ড্র নিয়ে ১০ পয়েন্ট পেয়ে বার্সেলোনার পরে পয়েন্ট টেবিলে অবস্থান করছে ভ্যালেন্সিয়া।

Leave A Reply

Your email address will not be published.