গোবিন্দগঞ্জে ইক্ষু খামারের জমি অবৈধভাবে দখলের প্রতিবাদে বিক্ষোভ
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি অবৈধভাবে দখল করে সহস্রাধিক পরিবার ঘরবাড়ি নির্মাণ এবং সেখানে তীরধনুকসহ সশস্ত্র অবস্থান নেয়ার প্রতিবাদ ও ওই জমি দখলমুক্ত করার দাবীতে চিনিকলের শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ও আখচাষীরা রোববার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে। পরে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের হাতে ভূমি উদ্ধারের জন্য একটি স্বারকলিপি প্রদান করা হয়। এর আগে উপজেলা সদরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার সকালে মহিমাগঞ্জের চিনিকল গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গোবিন্দগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হয়। সেখানে অবস্থানরত স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজদের হাতে স্বারকলিপি প্রদান করা হয়। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, চিনিকল ওয়াকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন প্রধান, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, আখচাষী ইউনিয়নের সভাপতি জিন্নাতুল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুন্সি রেজওয়ান, সাধারন সম্পাদক আনারুরল ইসলাম। বক্তরা অবিলম্বে ওই অবৈধ দখলদারদের কাছ থেকে জমি মুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবী জানান।
উলেখ্য, ১৯৫৫ সালে ভূমি অধিগ্রহণের মাধ্যমে ১ হাজার ৮৪০ একর জমিতে স্থাপিত সাহেবঞ্জ ইক্ষুু খামার বাপদাদার জমি হিসেবে দাবী করে ২০১৪ সাল থেকে সাহেবগঞ্জ ইক্ষু খামার ভুমি উদ্ধার কমিটির নামে স্থানীয় আধিবাসিদের নিয়ে কিছু ব্যক্তি আন্দোলন করে আসছেন। এরই একপর্যায়ে গত ১ জুলাই ওই কমিটির ব্যানারে মাদারপুর, রামপুরা, সাপমারা, ফকিরগঞ্জ সাহেবগঞ্জ সহ বিভিন্ন এলাকার লোকজন সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে স¤প্রতি অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করে।