Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গোর্জিয়াসদের পেছনে ফেলে সবার উপরে আনোয়ার

s-7স্পোর্টস ডেস্ক:
কুমার সাঙ্গাকারা, ক্রিস গেইল, হাশিম আমলা এমনকি এবি ডি ভিলিয়ার্সের মতো সেরা সেরা ব্যাটসম্যানদের পেছনে ফেলে চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরার আরব আমিরাতের শাইমান আনোয়ার। চার ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৬৭.৫০ গড়ে ২৭০ রান করে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা কুমার সাঙ্গাকারার সংগ্রহ ২৬৮ রান। ২৫৮ রান নিয়ে তিনে রয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। তার এই ২৫৮ রানের মধ্যে ২১৫ এসেছে এক ইনিংস থেকেই। ২৫৭ ও ২৫৬ রান নিয়ে এর পরই রয়েছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এবং শ্রীলংকার লাহিরু থিরিমান্নে। ফ্যাফ ডু প্লেসিস করেন ২৫০ রান। সবচেয়ে মজার ব্যাপার হলো এখনও পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার, কিন্তু কোন জয় নেই সাইমান আনোয়ারের দল আরব আমিরাতের। তার স্কোরগুলো কিন্তু যথেষ্ট সমীহ জাগানিয়া। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫০ বলে ৬৭ রান করেন তিনি। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দেখা পান। মাত্র ৮৩ বলে ১০৬ রান করে দলকে প্রায় জয় পাইয়ে দিয়েছিলেন। তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট হাতে পুরো দল ব্যর্থ হলেও সর্বোচ্চ ৩৫ রান করেন আনোয়ার। সর্বশেষ মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ৮৮ বলে ৬২ রান করেন। তার ইনিংসটি ৪টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল।

Leave A Reply

Your email address will not be published.