Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

গোলাপী বালির সমুদ্র সৈকত

Bahamasফিচার ডেস্ক: সাধারণত আমরা ধূসর কিংবা সাদা রঙের বালির সমুদ্র সৈকত দেখে থাকি। তবে গোলাপী বালির সমুদ্র সৈকতও যে আছে তা কয়জন জানতেন?
গোলাপী বালির সমুদ্র সৈকতে শরীর এলিয়ে দিয়ে স্রোতকে নিজের গায়ে মেখে নিতে পারবেন একমাত্র বাহামাতে।
বাহামার গোলাপী বালির সমুদ্র সৈকত বিশ্বের শ্রেষ্ঠ সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম । শান্ত নিঝুম সমুদ্র সৈকত আর প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করতে হলিউডের আনাগোনা এখানে সারাক্ষণ চলে।
রবিন উইলিয়াম, সুসান সারানডন, কিথ রিচার্ডের মত হলিউড তারকাদের কাছে গোলাপী সমুদ্র সৈকত ‘সেকেন্ড হোম’। সেপ্টেম্বর থেকে মে, এই সময়েই পর্যটকদের আনাগোনা এখানে সবথেকে বেশি।
আমেরিকা কিংবা লন্ডন থেকে বাহামার এই সমুদ্র সৈকতে আসা সব থেকে সহজ বলেই এসব দেশের পর্যটকরা এখানে বেশী ভীর করে।

Leave A Reply

Your email address will not be published.